মেজর লিগ সকারে রুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুনি মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে চাইলে তাঁকে পাওয়ার জন্য হয়তো লাইনই দেবে এমএলএসের দলগুলো। এটাই হওয়ার কথা। কিন্তু যদি শোনেন, এই রুনিই এমএলএসে খেলার জন্য ট্রায়াল দিচ্ছেন, তাহলে? বিস্ময়ে হতবাকই হতে হবে আপনাকে।এটাই বাস্তবতা, এমএলএসে খেলার জন্য ট্রায়াল দিচ্ছেন রুনি। তবে এই রুনি ওয়েইন রুনি নন, এই রুনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনিরই ছোট ভাই। পুরো নাম জন রুনি। বড় ভাইয়ের মতোই এভারটনের যুবদল দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন জন। কিন্তু পেশাদার ফুটবলার হিসেবে আক্রমণাত্মক মিডফিল্ডার জনের অভিষেক হয় নিচের দিককার লিগ ম্যাকলসফিল্ড টাউনে।এরপর এমএলএসের দল সিয়াটল সাউন্ডার্স এবং পোর্টল্যান্ড টিম্বার্সের সঙ্গে গত বছর অনুশীলন করেছেন। এখন ট্রায়াল দিচ্ছেন। হয়তো ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের পাশে এমএলএসে খেলতে দেখা যাবে ২০ বছর বয়সী জনকে। রয়টার্স।