মেজাজ হারিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেভাবে খেলতে চাইছিলেন সেভাবে পারছিলেন না। কিছুতেই কিছু হচ্ছিল না। টাইগার উডসের মেজাজটা চড়ে ছিল সপ্তমেই। তার ওপর মুখের সামনে বেরসিক এক ক্যামেরাম্যান বারবার ঘুরঘুর করছিলেন। কাঁহাতক আর মেজাজ ঠিক রাখা যায়, উডস মেজাজ হারিয়ে এমন একটা কথা বসলেন যেটি অশ্রাব্য, তাঁর সঙ্গে কোনোভাবেই যায় না। তার ওপর ডব্লু ব্রিজস্টোন ইনভাইটেশনাল টুর্নামেন্টে গ্যালারিতে অনেক কচিকাঁচাও ছিল। প্রিয় তারকার মুখ থেকে এমন কথা নিশ্চয়ই তারাও আশা করেনি। টুর্নামেন্টটা সরাসরি দেখাচ্ছিল স্কাই স্পোর্টস। টিভিতেও তাই কথাটা স্পষ্ট শোনা গেছে। পরে অবশ্য স্কাই এটির জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে যাঁর করার কথা, সেই উডস এখনো কিছু বলেননি। মেইল অনলাইন।