প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য সমাপ্ত ভারত সিরিজে দেবেন্দ্র বিশুকে ভালোই সমর্থন দিয়েছেন মারলন স্যামুয়েলস। বোলিং অ্যাকশন শুধরে কদিন আগেই বোলিংয়ের ছাড়পত্র পাওয়া অফ স্পিনার সিরিজে নিয়েছেন ৭ উইকেট। তবে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম লিখিয়েছেন, ৯০ ওভার বোলিং করেও সিরিজে কোনো মেডেন পাননি স্যামুয়েলস। এক সিরিজে সবচেয়ে বেশি ওভার বোলিং করেও মেডেন না পাওয়ার রেকর্ড এটিই। আগের রেকর্ডটি ছিল শহীদ আফ্রিদির, ভারতের বিপক্ষে দেশের মাটিতে ৪৪.৪ ওভার বোলিং করে ছিলেন মেডেনবিহীন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৪৯-৫০ সিরিজে ৪৩ ওভার বোলিং করেও কোনো মেডেন পাননি দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইয়ান স্মিথ।