মেদেল নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডে। প্রতিপক্ষ খেলোয়াড়দের একটু ধাক্কাধাক্কি করা বলতে গেলে তাঁর খেলারই অংশ। তাতে বোধ হয় গ্যারি মেদেলের খুব একটা আপত্তিও নেই। তবে সেটিই এবার ইন্টার মিলান মিডফিল্ডারের জন্য খারাপ হলো। রোববার আটালান্টার বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে জাসমিন কার্টিসকে কনুই মেরে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ২৯ বছর বয়সী চিলিয়ান। রেফারি অবশ্য দেখেননি ঘটনাটা। তবে টিভি ক্যামেরায় ধরা পড়ে, ইচ্ছাকৃতভাবেই ধাক্কাটা মেরেছেন মেদেল। রয়টার্স।