মেনেজেস বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলিয়ানদের নিয়মমতোই পুরো নামটা অনেক বড়—লুইস আন্তনিও ভেনকার মেনেজেস। কেটেছেঁটে যেটা হয়েছে মানো মেনেজেস। নামটা নিজে কাটছাঁট করেননি। তবে ডিফেন্ডার হিসেবে ফুটবল খেলতে শুরু করা মেনেজেস নিজের ফুটবল ক্যারিয়ারটাকে নিজেই ছোট করে দিয়েছেন। উদ্দেশ্য ছিল, ফিটনেস কোচ হওয়া। ১৯৭০-এর দশকে গুয়ারানি দে ভেনাসিও এইরেস নামের যে ক্লাবে খেলোয়াড়ি জীবন শুরু, কোচিংয়ের শুরুও সেই ক্লাবেই। ১৯৯৭ থেকে ২০০২—এই ৫ বছরে ক্যাম্পেওনাতো গাউচোসহ (ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল প্রদেশের চ্যাম্পিয়নশিপ) আরও কয়েকটি শিরোপা জেতান গুয়ারানিকে। এরপর ব্রাজিল দে পেলোতাসে এক মৌসুম কাটিয়ে আবার ফেরেন গুয়ারানিতে। দ্বিতীয় দফায় এক মৌসুমই ছিলেন গুয়ারানিতে। এরপর ইরাতি আর ক্যাসিয়াসে একটি করে মৌসুম কাটিয়ে ২০০৫ সালে দায়িত্ব নেন গ্রেমিওর। মেনেজেস কোচ হিসেবে আলোচনায় আসেন সেখান থেকেই। গ্রেমিও২০০৫ সালে ব্রাজিলের প্রথম বিভাগ ফুটবল থেকে অবনমন হয় গ্রেমিওর। মেনেজেসের ওপর দায়িত্ব বর্তায় গ্রেমিওকে প্রথম বিভাগে তোলার। গ্রেমিওকে প্রথম বিভাগে তো তোলেনই, তিন বছরে ‘তেরঙা’দের এনে দেন দুটি ঘরোয়া লিগ শিরোপা। তুলেছিলেন কোপা লিবার্তোদোরেসের ফাইনালেও। মেনেজেসের কোচিংয়ে ১৬৯টি ম্যাচ খেলে গ্রেমিও জিতেছে ৮৯টিতে।করিন্থিয়ানসকরিন্থিয়ানসের দায়িত্ব নেন ২০০৭ সালে। আবারও সেই একই মিশন নিয়ে—দলকে ফেরাতে হবে প্রথম বিভাগে। সফল এবারও। করিন্থিয়ানসকে জেতান ক্যাম্পেওনাতো পলিস্তা (প্রাদেশিক টুর্নামেন্ট) শিরোপাও।কোচিং-দর্শনপূর্বসূরি কার্লোস দুঙ্গার কোচিংয়ের ধরন আর মেনেজেসের কোচিংয়ের ধরন অভিন্ন কিছু নয়। রক্ষণাত্মক ধাঁচের ফুটবল পছন্দ তাঁর। বল বেশি দখলে রাখা এবং কড়া মার্কিংয়ের সঙ্গে আঁটসাঁট মাঝমাঠ—এই হচ্ছে মেনেজেসের কোচিং-দর্শন। এটা করতে গিয়ে দুজন রক্ষণাত্মক মিডফিল্ডার খেলানোর পক্ষে তিনি। প্রতি-আক্রমণনির্ভর ফুটবলের অনুসারী মেনেজেস প্রায়ই তিনজন সেন্টারব্যাক খেলান এবং সঙ্গে থাকে দুই উইংব্যাক। তবে দুজন স্ট্রাইকার খেলানোর দিকেই পক্ষপাত তাঁর।দুঙ্গার বিদায়ের পর ব্রাজিল ফুটবলের ঊর্ধ্বতন ব্যক্তিরা একমত হন, ব্রাজিলের কোচ হিসেবে মেনেজেসই সঠিক ব্যক্তি। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ের দিকে দৃষ্টি আছে তাঁর। সব সময়ই তরুণ খেলোয়াড়দের উজ্জ্বলতা ছড়ানোর সুযোগ দেন। তবে ৪৮ বছর বয়সী মেনেজেসের বড় একটা দুর্বলতাও খুঁজে পাচ্ছে অনেকে—বিশ্বমানের খেলোয়াড়দের নিয়ে কাজ করার অনভিজ্ঞতা। ওয়েবসাইট।