মেমফিসে হাসলেন শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে দুঃস্বপ্নের এক অস্ট্রেলিয়ান ওপেন খেলে মেমফিসে এসেছিলেন। জয়ের জন্য তাই মরিয়া ছিলেন মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া শারাপোভা এবার জ্বলে উঠলেন টেনেসির মেমফিস ওপেনে। পরশু ফাইনালে সুইডেনের সোফিয়া আরভিডসনকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে হাতে তুললেন শিরোপা।অস্ট্রেলিয়ান ওপেনের হারটাই তাঁকে দিয়েছিল ভালো খেলার প্রেরণা। যে জন্য পুরো সপ্তাহে একটা সেটও হারেননি তিনি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত শারাপোভা, ‘এখানে এসেই আমি খেলার জন্য উন্মুখ হয়ে ছিলাম। এখানে পাঁচটি ম্যাচ খেলেছি এবং সব কটি জিতেছি। এ জন্য খুবই খুশি লাগছে। মনে হচ্ছে সপ্তাহজুড়েই আমি ধারাবাহিক এবং সব প্রতিপক্ষের সঙ্গে ঠিকঠাক খেলতে পেরেছি।’ এএফপি।