মেয়র কাপ দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে অনুষ্ঠানরত মেয়র কাপ দাবার ষষ্ঠ রাউন্ড শেষে আটজনের সঙ্গে তৃতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ছয় খেলায় রাজীব সাড়ে চার পয়েন্ট, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে তিন পয়েন্ট, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি ও মেহেদী হাসান পরাগ তিন পয়েন্ট করে পেয়েছেন। পরশু ষষ্ঠ রাউন্ডে রাজীব মার্কিন গ্র্যান্ড মাস্টার জিয়াদিনভ রাসেতকে, জিয়া ভারতের সৌরভ খেরদেকারকে হারিয়েছেন।