মেরকেলের ফুটবল-প্রেম
জরুরি একটা বৈঠক ছিল। ইউরো অঞ্চলকে অর্থনৈতিক মন্দা থেকে বের হওয়ার পথ খুঁজতে রোমে ইতালি, ফ্রান্স আর স্পেনের নেতাদের সঙ্গে বৈঠকটি এগিয়ে এনেছেন। শুধু একটা কারণে। অ্যাঙ্গেলা মেরকেল আজ মাঠে বসেই দেখতে চান ম্যাচ। এমনিতে জার্মান ফুটবল দলের পাঁড় সমর্থক হিসেবেই সবাই চেনে তাঁকে। যদিও হল্যান্ডের বিপক্ষে ম্যাচটির দিন কমলা রঙের পোশাক পরে অবাক করেছিলেন। মৃদু বিতর্কও উঠেছিল। কিন্তু জার্মান চ্যান্সেলর বুঝিয়ে দিলেন, হূদয়ে তাঁর একটাই দল—জার্মানি।আজকের ম্যাচের এই বিশেষ অতিথিকে স্বাগতই জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। মেরকেল যে জার্মান দলের জন্য সৌভাগ্য বয়ে আনেন। ডিএফবি এক বিবৃতিতে বলেছে, ‘চ্যান্সেলর সর্বশেষ যে দুটি ম্যাচে মাঠে ছিলেন, দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে জার্মানি। ৮ অক্টোবর বার্লিনে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে জার্মানি, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কেপটাউনে আর্জেন্টিনাকে হারিয়েছে ৪-০ গোলে।’তাঁর উপস্থিতি খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করে। সামি খেদিরা বলছেন, ‘আমরাও তাঁর অনেক বড় ভক্ত। তিনি খেলা দেখতে এলে আমরা খুব উৎফুল্ল হই। কারণ তিনি আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনেন।’ এএফপি।