মেরি কম-ভক্ত হলিফিল্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নারী বক্সার মেরি কমের ভক্ত সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ইভান্ডার হলিফিল্ড। মেরি কম সম্পর্কে হলিফিল্ড বলেছেন, ‘আমি তার খোঁজখবর রাখি। সে গ্রেট মহিলা। আমেরিকার খেলা হিসেবে পরিচিত বক্সিংয়ে সে যা করেছে সেটা অসাধারণ। এখানেই তার মাহাত্ম্য খুঁজে পাই আমি।’ ভারতে এসেছেন বলেই মেরি কমের এমন স্তুতি ব্যাপারটা তা নয়, ইভান্ডার জানালেন, আগে থেকেই ভারতীয় বক্সিংয়ের খোঁজখবর রাখেন তিনি। বেইজিং অলিম্পিক বক্সিংয়ে বিজেন্দর সিংয়ের সেমিফাইনালটি গ্যালারিতেই বসে দেখেছেন। সুযোগ মিললে বক্সিং নিয়ে ভারতে কাজ করতেও আগ্রহী সাবেক অবিসংবাদিত এই বক্সিং চ্যাম্পিয়ন। ওয়েবসাইট।