মেরি কমের স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ২০১২ অলিম্পিকে ৫১ কেজি শ্রেণিতে ব্রোঞ্জজয়ী মেরি কমের রিওতে যাওয়া হচ্ছে না। কাল কাজাখস্তানের আস্তানায় মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে জার্মানির আজিজে নিমানির কাছে ০-২-এ হেরে অলিম্পিক স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় বক্সারের। রিও অলিম্পিকে যেতে হলে তাঁকে সেমিফাইনালে উঠতে হতো। এনডিটিভি।