মেলবোর্ন ও প্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভাক জোকোভিচের সামনে সুযোগ এবার ছোট্ট এক তালিকায় ঢোকার। যে প্রকোষ্ঠের দ্বার বন্ধ দীর্ঘদিন, একই বছর অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়। সেই ১৯৯১ সালে সর্বশেষ যে কীর্তি গড়েছিলেন যুক্তরাষ্ট্রের জিম কুরিয়ার। তাঁর আগে পেরেছেন মাত্র দুজন—১৯৮৮ সালে সুইডেনের ম্যাটস উইল্যান্ডার ও ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার রড লেভার। রাফায়েল নাদালের সুযোগ ছিল। ২০০৯ সালে জিতেছিলেন মেলবোর্নে, কিন্তু গত আট বছরে ওই একবারই জিততে পারেননি নিজের দুর্গ প্যারিসে!