মেলবোর্ন টেস্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ইনিংস ও ১৫৭ রানের পরাজয়টি টেস্টে অস্ট্রেলিয়ার অষ্টম বড় হার। এই আট পরাজয়ের ছয়টিই ইংল্যান্ডের বিপক্ষে। মেলবোর্নে কোনো দলের বড় জয়ের তালিকায় এটি দ্বিতীয়। মেলবোর্নে সবচেয়ে বড় জয়টিও ইংল্যান্ডের। ১৯১২ সালে ইনিংস ও ২২৫ রানে জিতেছিল তারা।  ১৯৫৬ সালের পর অ্যাশেজে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয় এটি। ম্যানচেস্টারে জিম লেকারের ১৯ উইকেট নেওয়ার ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ১৭০ রানে। ২০০৯ সালের শুরু থেকে এই নিয়ে তিনবার ইনিংস পরাজয় দেখল অস্ট্রেলিয়া। অথচ ১৯৯২-৯৩ থেকে ২০০৯ পর্যন্ত মাত্র দুবার ইনিংস ব্যবধানে হেরেছে তারা। হোম সিরিজে দুই টেস্টে ইনিংসে হারার প্রথম লজ্জা এটি অস্ট্রেলিয়ার জন্য। সর্বশেষ এক সিরিজে একের বেশি টেস্টে অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হেরেছে ১৯৮৫-৮৬ মৌসুমে, ইংল্যান্ডের এজবাস্টন ও ওভালে। ১৯৮৬-৮৭ মৌসুমের পর এই প্রথম অ্যাশেজ শিরোপা ধরে রাখল ইংল্যান্ড। ১৯৮৫ সালে হোম সিরিজের পর ইংল্যান্ড অস্ট্রেলিয়াও গিয়ে অ্যাশেজ জিতেছিল। সিরিজের চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার ব্যাটিং-গড় মাত্র ২৮.৪০। আর ইংল্যান্ডের ৪৫.৪৭। হোম সিরিজে তিন বা তার বেশি ম্যাচে সর্বশেষ অস্ট্রেলিয়ার ব্যাটিং-গড় ত্রিশের নিচে ছিল ১৯৯৬-৯৭ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অস্ট্রেলিয়ায় সফরে ৪৫-এর ওপরে ব্যাটিং-গড় করা মাত্র তৃতীয় দল ইংল্যান্ড।