মেলবোর্ন নয়, ব্যাংককে যাচ্ছেন হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে থাইল্যান্ডের ব্যাংককেই হবে পেসার আবুল হাসানের মেরুদণ্ডের অস্ত্রোপচার। মাঝে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাঠানো প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ব্যাংককেই পাঠাতে বলেছেন।বিসিবির মেডিকেল কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিক কাল বলেছেন, ‘সভাপতি বোর্ড সভার সিদ্ধান্তের বাইরে যেতে রাজি হননি। অস্ত্রোপচারের জন্য তাঁকে তাই ব্যাংককেই পাঠানো হবে।’ আগামী সপ্তাহে ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে। ভিসা পেলে যত দ্রুত সম্ভব থাইল্যান্ডের বিমানে উঠবেন হাসান।এর আগে হাসানকে মেলবোর্নের মেরুদণ্ডবিষয়ক শল্যবিদ গ্রেগ মেলহামের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। এখন নতুন করে যোগাযোগ করা হবে ব্যাংককে। সেখানকার ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালের সঙ্গে চুক্তি থাকলেও সেটার আওতায় বিসিবি এখনো কাউকে ওই হাসপাতালে পাঠায়নি। হাসানেরও অস্ত্রোপচারের জন্য সেখানে যাওয়া নিশ্চিত নয়। খোঁজখবর নিয়ে থাইল্যান্ডের সম্ভাব্য সেরা মেরুদণ্ডবিষয়ক শল্যবিদের কাছেই তাঁকে পাঠাতে চায় বিসিবি।