মেলবোর্নে মানুষের দেহাবশেষের ভস্ম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ সিরিজের সঙ্গে ছাইয়ের এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাই বলে মানুষের দেহাবশেষের ভস্ম নিয়ে হাজির হতে হবে? মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এমনটাই ঘটেছে! এমসিজিতে দেহাবশেষের ভস্ম নিয়ে হাজির কয়েকজন সমর্থক। অথচ এখানেই ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বক্সিং ডে টেস্ট!
মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) কর্তৃপক্ষ অবশ্য ভস্ম ওড়ানোর সুযোগ দেয়নি সমর্থকদের। বরং এ ধরনের কর্মকাণ্ডকে নিরুত্সাহিতই করেছে। এমসিসির মুখপাত্র শেন ব্রাউন বলেছেন, ‘ছাইয়ের ভেতর হাড়ের ছোট ছোট টুকরা থাকতে পারে। এগুলো ধারালো, খাঁজকাটা। এতে করে মাঠে ফুটবলার কিংবা ক্রিকেটারের দৌড়ানো বিপজ্জনক হতে পারে।’ এখন ইংলিশরা এটি কীভাবে নেয়, সেটিই দেখার বিষয়।