মেলবোর্নে মূর্তি ওয়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমরত্ব লাভ করতে যাচ্ছেন শেন ওয়ার্ন। ব্রোঞ্জ মূর্তি নির্মিত হচ্ছে তাঁর। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) সামনের রাস্তায় স্থাপিত হবে এটি। ধারণা করা হচ্ছে, কিংবদন্তি লেগ স্পিনারের বোলিং অ্যাকশনের ভাস্কর্যই তৈরি করা হবে। কাল মেলবোর্ন ক্রিকেট ক্লাবের ভাস্কর লুই লুমেনের সঙ্গে দেখা করে শরীরের মাপও দিয়েছেন সদ্যই ক্রিকেট ছাড়া ওয়ার্ন। তবে মূর্তিটি ওয়ার্নের বর্তমান হালকা-পাতলা না আগের নাদুসনুদুস শরীরের মতো করে বানানো হবে তা জানা যায়নি। এমসিজিতে খেলা ১১ টেস্টে একটি হ্যাটট্রিকসহ ৫৬ উইকেট ওয়ার্নের।ডন ব্র্যাডম্যান, ডেনিস লিলি, বিল পন্সফোর্ড ও কিথ মিলার—এই চার ক্রিকেটারসহ অস্ট্রেলিয়ার ফুটবল ও অন্যান্য খেলার ১০ জনের ভাস্কর্য নির্মিত হয়েছে এখানে এর আগে। তবে এমসিজি থেকে ইয়ারা পার্ক হয়ে ওয়েলিংটন প্যারেডে যাওয়া এভিনিউ অব অনারে এই প্রথম কোনো ক্রীড়া তারকার ভাস্কর্য নির্মিত হচ্ছে। এই সম্মান পেয়ে আপ্লুত ওয়ার্ন টুইট করেছেন, ‘এমসিজিতে মূর্তি হিসেবে ক্রীড়াঙ্গনের অসাধারণ সব লোকের কাতারে যোগ দিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান ও সম্মানিত মনে হচ্ছে।’ ওয়েবসাইট।