মেলবোর্নেই আশাবাদী পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থ টেস্টের ঘটনা। ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান রিকি পন্টিং। ইংল্যান্ডের বিপক্ষে কাল থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে অসি অধিনায়কের থাকা না-থাকা নিয়ে নানা সংশয় থাকলেও খেলার ব্যাপার আশাবাদী পন্টিং নিজে।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দলের সঙ্গে শেষ অনুশীলনে অংশ নিয়ে সাংবাদিকদের পন্টিং বলেন, ‘আঙুলের অবস্থা ভালো। গত কয়েক দিনে যেভাবে অনুশীলন করতে সক্ষম হয়েছি, তাতে আমি নিজেই বিস্মিত। কালকের ম্যাচে খেলতে না পারলে হবে আরেকটি বিস্ময়।’পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ শনিবার অস্ট্রেলিয়া দল ঘোষণার কথা থাকলেও তা হবে আগামীকাল সকালে ম্যাচ শুরুর আগে। অধিনায়ক পন্টিং বলেন, ‘আমরা আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। আবহাওয়া, উইকেট কেমন হয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে।’ —রয়টার্স