মেলবোর্নের প্রথম দিন
মেলবোর্নে এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের নিচে আটকে গেল অস্ট্রেলিয়া, এর আগে ইতিহাসের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের ১০৪-ই ছিল সর্বনিম্ন । কালকের ৯৮ সব মিলিয়ে এই মাঠে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।২৬ বছর পর দেশের মাটিতে এক শর নিচে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, মার্শাল-গার্নার-হোল্ডিংয়ের তোপে ১৯৮৪ সালে পার্থে অলআউট হয়েছিল তারা ৭৬ রানে। অস্ট্রেলিয়ার সব ব্যাটসম্যান ‘ক্যাচ’ আউট, এই নিয়ে টেস্ট ক্রিকেট এমনটা দেখল ৪৮ বার।অপরাজিত ৬৪ রানের ইনিংসের পথে ইংল্যান্ডের ১১তম ও সব মিলিয়ে ৫২তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজার রান ছুঁয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস।এই নিয়ে ১০টি শতরানের জুটি হলো স্ট্রাউস-কুকের, উদ্বোধনী জুটির সর্বোচ্চ শতরানের জুটির তালিকায় এখন তাঁরা যৌথভাবে চারেছয়টি ক্যাচ নিয়ে অ্যাশেজ রেকর্ড ছুঁয়েছেন ম্যাট প্রিয়র, তবে একটির জন্য ছোঁয়া হয়নি বিশ্ব রেকর্ড (চার উইকেটরক্ষক নিয়েছেন ৭ ক্যাচ)।অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজে ৮২.৬০ গড়ে ৫ উইকেট নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন, এবার এরই মধ্যে ১৬ উইকেট হয়ে গেছে ২৬.৬৮ গড়ে!আগের দুটি অ্যাশেজে ১০ টেস্টে অ্যালিস্টার কুকের রান ছিল ৪৯৮, এবার চতুর্থ টেস্ট চলার সময়ই রান হয়ে গেছে ৫৭৫!