প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে জমে থাকা বরফটা বোধ হয় গলল। কে গলাল জানেন? ফ্যাশন! কিন্তু বরফটা কাদের মধ্যে? আর ফ্যাশনই বা সেটা গলাল কীভাবে? সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার অনেক দিন ধরেই চলছিল খিটিমিটি। প্রেমঘটিত কারণে দুজন দুজনের চক্ষুশূল ছিলেন। ইন্ডিয়ান ওয়েলসে এসেই হাওয়া বইতে শুরু করল উল্টো দিকে। শারাপোভার পোশাক দেখে সেরেনা টুইট করেছেন, ‘খুবই সুন্দর!’ সেটা শারাপোভাকে জানানো হলে প্রথমে বিশ্বাসই করতে চাননি। পরে আবার টুইট করে নিশ্চিত করেছেন সেরেনা। শারাপোভা এতে এতটাই প্রীত যে, একে অন্যের নকশা করা পোশাক পরার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রতিদ্বন্দ্বীকে! এএফপি।