মেসি, ওবামার চেয়েও প্রভাবশালী ধোনি
একজন বর্তমান সময়ে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের অন্যতম। আর্জেন্টিনা ভক্তরা তো বটেই, আর্জেন্টিনা-বিরোধীরাও যার সমালোচনা করতে দ্বিধাবোধ করে। অন্যজন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। গোটা বিশ্বের ওপরই যার প্রত্যক্ষ বা পরোক্ষ আধিপত্য রয়েছে। তবে প্রভাবের দিক থেকে মেসি-ওবামাকেও ছাড়িয়ে গেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।খবরটি শুনে চোখ কপালে উঠে যেতে পারে। তবে পাঠকের প্রতিক্রিয়া যা-ই হোক, ‘টাইম’ ম্যাগাজিনের দৃষ্টিতে এগিয়ে কিন্তু ধোনিই। বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় ভারতীয় অধিনায়কের অবস্থান ৫২তম। আর বারাক ওবামার ওবামার ৮৭তম। ওবামার ঠিক পরেই আছেন লিওনেল মেসি।ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে তালিকায় আছেন শুধু ধোনি। সম্প্রতি ২৮ বছর পর দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে ধোনিকে প্রভাবশালীদের তালিকায় ঠাঁই দেওয়া হয়েছে—এমনটা ভাবতে পারেন অনেকে। তবে টাইমের তালিকাটি ২০১০ সালে প্রভাবের ভিত্তিতে করা। বিশ্বকাপ যে তখনো শুরুই হয়নি! পিটিআই।