মেসি, জাভি, রোনালদোর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাভি হার্নান্দেজ ছাড়া লিওনেল মেসি অচল। মেসি ছাড়াও যেন জাভি ঠিক জাভি নন। বার্সেলোনার সমার্থক দুই সতীর্থ এবার মুখোমুখি লড়াইয়ে! ঠিক তা-ই। উয়েফার চালু করা প্রথম ইউরোপের বর্ষসেরা ফুটবলারদের লড়াইয়ে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাভি-মেসি। শীর্ষ তিনে আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোও।আগে ইউরোপ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হতো ব্যালন ডি’অর। টানা কয়েক বছর ব্যালন ডি’অরের সঙ্গে ফিফা বর্ষসেরা জেতা খেলোয়াড়ের নাম মিলে যাওয়ার পর গত বছর থেকে দুটো পুরস্কার একীভূত হয়েছে। নতুন নামে এখন দেওয়া হয় ফিফা ব্যালন ডি’অর। ইউরোপের ফুটবলারদের জন্য তাই আলাদা করে বর্ষসেরা পুরস্কার চালু করল এই মহাদেশের ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। সংস্থাটির ওয়েবসাইটে এরই মধ্যে শীর্ষ দশ ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে।ওপরের তিনজন ছাড়াও শীর্ষ দশে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্যালকাও, ওয়েইন রুনি, নেমানিয়া ভিদিচ, জ্লাতান ইব্রাহিমোভিচ, জেরার্ড পিকে ও ম্যানুয়েল নয়্যার। ইউরোপের ৫৩ জন ক্রীড়া সাংবাদিকের ভোটে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হবেন। আগামী ২৫ আগস্ট মনাকোতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের সময় ইউরোপ সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। তবে শীর্ষ তিন ফুটবলারের একজনেরই হাতেই সম্ভবত উঠতে চলেছে বর্ষসেরার পুরস্কার। ওয়েবসাইট।