মেসি অধিনায়ক, খুশি ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তাঁর অদ্ভুত এক সম্পর্ক। জাতীয় দলের হয়ে খেলা ছাড়লেই অনেকেই সম্পর্ক চুকিয়ে দেন, আর তেমন একটা খোঁজ রাখেন না। কিন্তু ডিয়েগো ম্যারাডোনা সব সময়ই আর্জেন্টিনা দলেরই একজন ভাবেন নিজেকে। অবশ্য জাতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার পর আর্জেন্টিনার আর কোনো ম্যাচ দেখেননি। দেখলেই হূদয়ে রক্তক্ষরণ হয় তাঁর!ম্যাচ দেখেন না, তবে দলের খোঁজখবর নিয়মিতই রাখেন। যেমন জানেন, লিওনেল মেসিকে অধিনায়ক বানিয়েছেন নতুন কোচ আলেসান্দ্রো সাবেলা। এ-ও জানেন, সম্প্রতি আর্জেন্টিনা দল ভারত-বাংলাদেশ সফর করে গেছে।মেসিকে অধিনায়ক বানানোর জন্য সাবেলার পিঠই চাপড়ে দিলেন ম্যারাডোনা। মনে করিয়ে দিলেন, তিনিই প্রথম কোচ, মেসির মধ্যে নেতৃত্বগুণ খুঁজে পেয়েছিলেন যিনি। ২০১০ বিশ্বকাপে মেসির ২৩তম জন্মদিনের দুই দিন আগে কোচ হিসেবে বড় একটা উপহার দিয়েছিলেন ম্যারাডোনা। গ্রিসের বিপক্ষে ম্যাচে নেতৃত্বভার তুলে দিয়েছিলেন মেসির কাঁধেই। কোচ হিসেবে থাকলে মেসিকে হয়তো স্থায়ী অধিনায়কই করতেন। সেটি তাঁর পক্ষে সম্ভব হয়নি। তবে সাবেলা সেই কাজটি করায় ম্যারাডোনা ভীষণ খুশি, ‘এতে আমি খুবই খুশি, কারণ ও দারুণ একটা ছেলে। নেতৃত্বটা ওর প্রাপ্য। ও যেবার ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে দ্বিতীয় সেরা হলো (২০০৮ ফিফা বর্ষসেরা), আমি ওকে বলেছিলাম, এই শেষবারের মতো তোমার কাছ থেকে দ্বিতীয় হওয়াটা মেনে নিচ্ছি। আর কিন্তু নেব না। এরপর মেসি তা-ই করেছে। আর কোনো কিছুতেই সে দ্বিতীয় হয়নি, প্রথমই হয়েছে।’ম্যারাডোনার মুখে উচ্চারিত হয়েছে বাংলাদেশের নামও। এ দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসার খবর পৌঁছে গেছে তাঁর কাছেও। তবে আর্জেন্টাইন কিংবদন্তি মনে করেন, এই ভালোবাসা আদায় করে নিয়েছেন মেসিই, ‘মানুষের নিজস্ব একটা পছন্দ আছে। বাংলাদেশ, কলকাতা, মিউনিখ কিংবা যেখানকারই মানুষ হোক না কেন, তারা মেসির মতো খেলোয়াড়ের খেলা দেখে তৃপ্ত হবে, পাগল হবে, কারণ মেসি বল নিয়ে অবিশ্বাস্য সব কাজ করে, আর কারও পক্ষে এটি সম্ভব নয়।’বোঝাই যাচ্ছে, আর্জেন্টিনা দলের প্রতিটা খবরই তিনি পান। যদিও ম্যারাডোনা এখন আর আর্জেন্টিনার খেলা দেখেন না, ‘দল থেকে সরে যাওয়ার পর থেকে আমি একবারের জন্যও আর্জেন্টিনার খেলা দেখিনি। মনে হয় না আর কখনো দেখব। কারণ দেখলেই যে আমার বুকের মধ্যে ব্যথা হয়।’২০১০ বিশ্বকাপে শিরোপা এনে দিতে না পারাটা এখনো নিজের বড় ব্যর্থতা হিসেবেই মানেন। তবে নিজের কাছে ম্যারাডোনা স ৎ , কারণ সর্বোচ্চ চেষ্টাটাই তিনি করেছেন, ‘কারও কাছে আমার কোনো ঋণ নেই। খেলোয়াড়দের জন্য আমি নিজেকে উজাড় করে দিয়েছিলাম। খেলোয়াড়েরাও আমার জন্য প্রাণ উ ৎ সর্গ করেছিল। আর্জেন্টিনাকে আমি বিশ্বকাপ এনে দিতে পারিনি, তবে আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। আয়নায় আমরা নিজেদের দিকে গর্ব নিয়েই তাকাতে পারি।’এতই যদি জাতীয় দলের প্রতি তাঁর ভালোবাসা, ম্যারাডোনা কি আবার ফিরবেন কোচ হয়ে? সরল মানুষটির সোজা উত্তর, ‘না, আমি ওটা নিয়ে ভাবছি না। এখন আমার সব ভাবনা আল ওয়াসলকে নিয়ে। ওদের হয়ে আমি দারুণ কিছু করতে চাই। আমি নীরবে কাজ করে যেতে চাই, ওই সব বদমেজাজি লোকদের কাছ থেকে দূরে থাকতে চাই।’ ওয়েবসাইট, এএফপি।