মেসি-আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই কিংবদন্তি। একজন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি, অন্যজন সর্বকালের সেরা পেস বোলারদের একজন ওয়াসিম আকরাম। এই দুজনের দেখা হলে কী করবেন? নিজেদের খেলা নিয়ে আলোচনায় মেতে উঠবেন? টিপস দেবেন? মাঠে একে অন্যের সঙ্গে দেখা হয়তো হচ্ছে না। তবে মেসি ও আকরাম দুজনকে একসঙ্গে দেখা গেছে টিভির পর্দায়, বিখ্যাত ওয়েফারস কোম্পানি লেইসের নতুন বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, ইতালির একটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মেসির ছবি একে দেওয়ার কথা বলে তাঁর হাতে হাতে থাকা প্যাকেট থেকে লেইস চিপস সাবাড় করে দেন এক ধুরন্ধর চিত্রশিল্পী। এই সময়েই হঠাৎ করে দৃশ্যপটে ওয়াসিম আকরামের আগমন। তাঁর হাতেও লেইস! যা দেখে মেসিও চিত্রশিল্পী সেজে আকরামকে আহ্বানও জানালেন পোর্ট্রেট করে দেবেন বলে! আকরাম কি রাজি হবেন? বিজ্ঞাপনটি শেষ হয়ে যায় এই রহস্য রেখেই! ইউটিউব।