মেসি আর্জেন্টিনার ভরসা নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিয়াশির আর্জেন্টিনার সঙ্গে এবারের আর্জেন্টিনার পার্থক্য কী? ছিয়াশিতে ম্যারাডোনা ছিলেন। এবার মেসি আছেন। পার্থক্য হলো, ম্যারাডোনার পাশে বড় বড় নাম তেমন ছিল না। কিন্তু মেসির পাশে আছেন তেভেজ, হিগুয়েইন, মিলিতো, স্যামুয়েল, ডেমিচেলিসরা। ফলে আর্জেন্টিনাকে আর মেসিনির্ভর বলা যাচ্ছে না। ওয়েবসাইট।এই জানা কথাটাই জানিয়ে দিয়ে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নটাকে বাস্তব বলে দাবি করলেন গ্যাব্রিয়েল হেইঞ্জ। ম্যানইউ, রিয়াল মাদ্রিদ হয়ে এখন মার্শেইয়ে আস্তানা গাড়া হেইঞ্জ বলছেন, আর্জেন্টিনার জয়ের নায়ক মেসি একা নন।‘মেসি মেসি’ বলে যে রব দুনিয়াজুড়ে উঠেছে, সেই রবের চাপ থেকে মেসিকে মুক্ত করতেই কি না হেইঞ্জ মুখ খুললেন। মেসিকে বিশ্বসেরা মেনে নিয়েই এই ডিফেন্ডার বলছেন, আর্জেন্টিনা একটি দল হয়েই জেতে, একটি দল হয়েই হারে, ‘লিওনেল অবশ্যই এখন বিশ্বের সেরা খেলোয়াড়। ও এখন ফর্মের তুঙ্গে আছে, কিন্তু আর্জেন্টিনা শুধু লিওনেলের ওপর ভরসা করে নেই। আর্জেন্টিনা আসলে মাঠে নামা প্রতিটি খেলোয়াড়ের ওপর আলাদা করে ভরসা করে। লিও বা অন্য কোনো খেলোয়াড়ের ওপর বাড়তি প্রত্যাশার চাপ তৈরি করার কোনো দরকার আমাদের নেই। আমরা সবাই একসঙ্গে জিতি এবং একসঙ্গে হারি। লিও এই দলের সবার মতো একজন। হ্যাঁ, সে যেটা করে, তা অসাধারণ। কিন্তু মনে রাখবেন, সেও একজন মানুষ। লোকেরা ভুলে যায়, ওরও ভালো দিন, খারাপ দিন আছে।’লিওনেল মেসিকে ‘দায়মুক্ত’ করে দেওয়ার পাশাপাশি মেসির জন্য, দলের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানালেন হেইঞ্জ, ‘আসুন, সবাই প্রার্থনা করি, আর্জেন্টিনার হয়ে যেন ওর (মেসির) ভালো দিনগুলোই আমরা দেখতে পাই। আশা করি, এই বিশ্বকাপে ওর সঙ্গে পুরো আর্জেন্টিনা দল তারকা হয়ে উঠবে।’হেইঞ্জ দলীয় এবং মেসিকে চাপমুক্ত করার স্বার্থে এসব কথা বলতেই পারেন। কিন্তু বাইরের লোকদের তো সেই দায় নেই। তাদের দৃষ্টিতে বিশ্বকাপের মহাতারকা মেসিই হতে যাচ্ছেন।বাইরের লোক মানে ইংলিশ প্রিমিয়ার লিগের কোচদের সিংহভাগ মনে করছেন, মেসি বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা হবেন। ইংলিশ লিগের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বার্কলেস একটি জরিপ চালিয়েছিল লিগের শীর্ষ ১৭ কোচের মধ্যে। তাঁদের শতকরা ৮৩ ভাগই মনে করছেন, মেসিই দক্ষিণ আফ্রিকা মাতাবেন।খবরটা মেসির জন্য আনন্দের হলেও আর্জেন্টিনার জন্য নয়। কারণ এই জরিপেই সম্ভাব্য জয়ী হিসেবে শতকরা ৫৩ ভাগ কোচ ব্রাজিলকে এগিয়ে রেখেছেন। ২৪ শতাংশ মনে করেছেন, চ্যাম্পিয়ন হবে স্পেন। ফলে জরিপের ভরসা আর্জেন্টিনার না করাই ভালো!