মেসি এবারও বর্ষসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও ফিফা-ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। কাল জুরিখে আলো-ঝলমল মঞ্চে ২০১১ সালের বর্ষসেরা নির্বাচিত হওয়ায় তাঁর হাতে তুলে দেওয়া হলো ট্রফি। এই নিয়ে টানা তিনবার মেসি জিতলেন এই পুরস্কার। এর আগে তিনবার করে ফিফা বর্ষসেরা হয়েছেন ফ্রান্সের জিনেদিন জিদান এবং ব্রাজিলের রোনালদো। কিন্তু মেসি টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতে নিজেকে তুললেন নতুন উচ্চতায়। বেশ কয়েক বছর ধরে ব্যালন ডি’অর জয়ীর হাতেই ফিফা বর্ষসেরার পুরস্কার ওঠায় গত বছরই দুটি পুরস্কার এক করে দেওয়া হয়। নাম হয় ফিফা-ব্যালন ডি’অর। প্রথম সেই পুরস্কার জিতেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং বার্সেলোনা-সতীর্থ জাভি হার্নান্দেজকে হারিয়ে যেটি জিতলেন এবারও।মহিলা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মহিলা বিশ্বকাপজয়ী জাপান দলের অধিনায়ক হোমারে সাওয়া। বর্ষসেরা ফুটবল কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনার পেপ গার্দিওলা। তিনি হারিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যালেক্স ফার্গুসন ও রিয়াল মাদ্রিদের হোসে মরিনহোকে। এএফপি, ওয়েবসাইট।