মেসি গ্রেপ্তার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গ্রেপ্তার হয়েছেন মেসি’—সংবাদপত্রে বড় শিরোনাম দেখে অনেকেরই বিষম খেতে পারেন। তবে একটু ধাতস্থ হয়ে পড়লেই বুঝতে পারবেন; মেসি গ্রেপ্তার হয়েছেন ঠিকই, তবে লিওনেল মেসি নন, মাতিয়াস মেসি। মাতিয়াস অবশ্য বার্সেলোনা ফরোয়ার্ডের আপন ভাই। আর্জেন্টিনার রোজারিওতেই ঘটেছে ঘটনাটা। গাড়ি চালানোর সময় মাতিয়াসকে থামায় স্থানীয় পুলিশ। মাতিয়াস অবশ্য গাড়ির কাগজপত্র দেখাতে রাজি হচ্ছিলেন না শুরুতে। পুলিশকে গাড়ির ভেতরে তল্লাশি করতেও দিতে চাইছিলেন না। পরে পুলিশ গাড়িতে একটি পয়েন্ট টু টু ক্যালিবারের পিস্তল পেয়েছে। সেটির আবার লাইসেন্স ছিল না। মাতিয়াসকে এরপর নিয়ে যাওয়া হয় পুলিশি হেফাজতে। চার ঘণ্টা আটকে রাখার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়। তবে মাতিয়াস আগেও এমন ঘটনা ঘটিয়েছেন। ২০০৮ সালে রোজারিওতেই অবৈধভাবে পিস্তল রাখার দায়ে আটক হয়েছিলেন। আইএএনএস।