মেসি জাদুতে বার্সার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। দুর্দান্ত সেই ফর্মটা লিওনেল মেসি ধরে রেখেছেন এবারও। আজ শনিবার রাতে তাঁর জাদুতে স্প্যানিশ লিগের খেলায় জারাগোজাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর বার্সাকে দুটি গোলই উপহার দিয়েছেন মেসি!শুরু থেকেই নিজের মতো করে খেলেছেন লিওনেল মেসি। জারাগোজার জালে তিনি প্রথম আঘাতটা হানেন ম্যাচের ৪২ মিনিটে। দ্বিতীয়ার্ধেও বার্সার এই প্রধান অস্ত্রের কবল থেকে রক্ষা পায়নি প্রতিপক্ষ। ৬৬ মিনিটে গোল ব্যবধানটা দ্বিগুণ করেন মেসি। তার পরও ভাগ্য ভালোই বলতে হবে জারাগোজার। মেসি যেভাবে খেলেছেন, হারের ব্যবধানটা যে বড় হতে পারতো আরও! ওয়েবসাইট।