মেসি-তেভেজই থাকছেন আক্রমণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিভিয়ার বিপক্ষে কোনো প্রচেষ্টাই কাজে আসেনি। বদলি খেলোয়াড় সার্জিও অ্যাগুয়েরো গোল না করলে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচেই হারের লজ্জায় পড়তে হতো স্বাগতিক আর্জেন্টিনাকে। এর পরও দলে বড় কোনো পরিবর্তন নয়। বাংলাদেশ সময় কাল বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠেয় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি ও কার্লোস তেভেজকে আবারও আক্রমণে রাখবেন আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা।মেসি বা তেভেজকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া বাতিস্তার জন্য সত্যিই কঠিন। কারণ দুজনই পরীক্ষিত ফুটবলার। আর্জেন্টিনা-ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেও আছেন মেসি-তেভেজ। দুজনের কাউকে বসিয়ে রেখে আর্জেন্টিনা কোনো অঘটনের শিকার হলে, সব দায় বর্তাবে বাতিস্তার ওপর।অনেকে মনে করেন, বার্সেলোনার হয়ে সফল মেসির জাতীয় দলের হয়ে জ্বলে উঠতে না পারার কারণ মিডফিল্ডের দুর্বলতা। বল পেতে মিডফিল্ডেও খেলতে হয় মেসিকে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে একই ঘটনা ঘটেছে। বিষয়টা স্বীকার করে নিয়েছেন কোচ বাতিস্তাও, ‘মেসিকে অনেক পেছনে খেলতে হয়। আশা করি, সামনে ম্যাচে এমনটা হবে না। সবাই মেসির সামনে থাকতে পারে না।’উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেওয়া সার্জিও অ্যাগুয়েরো বলছেন, ‘সবাই প্রত্যাশা করে, মেসি একাই দলকে জয় এনে দেবে। কিন্তু এটা বোঝা উচিত, মাঠে আমরা ১১ জন খেলি।’ ওয়েবসাইট।