মেসি-দর্শনের সুযোগ সুপার কাপে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে দর্শক নেই। গ্যালারিতে উত্তাপ নেই। দর্শক টানতে ফুটবল ফেডারেশন নানা উদ্যোগ নিচ্ছে। সুপার কাপের সেমিফাইনাল থেকেই লটারির মাধ্যমে ভাগ্যবান দর্শকদের দেওয়া হবে এলসিডি টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, মোবাইলের মতো আকর্ষণীয় পুরস্কার।তালিকায় এবার যোগ হলো আরও একটি পুরস্কার—আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের টিকিটের টোকেন। এই টোকেন দিয়েই ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় মেসিদের ম্যাচের টিকিট মিলবে হাতে। দুটি সেমিফাইনাল ও ফাইনালের পাঁচজন করে দর্শককে লটারির মাধ্যমে দেওয়া হবে এই পুরস্কার। সুতরাং সুপার কাপের খেলা দেখতে এসে কেউ পেয়ে যেতে পারেন আর্জেন্টাইন তারকা মেসি-দর্শনের সুযোগ!