মেসি-নামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের (১৪) নতুন রেকর্ড গড়লেন মেসি, পেছনে ফেলে এলেন রুড ফন নিস্টলরয়কে। গোলসংখ্যাটা বাড়িয়ে নিতে মেসি সামনে কমপক্ষে আরও দুটি ম্যাচ পাচ্ছেন। ইউরোপিয়ান কাপের ইতিহাসেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের আধা শতাব্দী পুরোনো রেকর্ড ছুঁলেন মেসি। ১৯৬২-৬৩ মৌসুমে মিলানের হোসে আলতাফিনি করেছিলেন ১৪ গোল। চ্যাম্পিয়নস লিগে গোলের ফিফটিও হয়ে গেল। মাত্র ২৪ বছর বয়সে এই কীর্তি। সবচেয়ে কম বয়সে ইউরোপের ক্লাব-শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে ৫০ গোল করা খেলোয়াড় এখন মেসি। গোলের ফিফটি এর আগে করেছিলেন মাত্র তিনজন—রাউল, নিস্টলরয় আর থিয়েরি অঁরি। চ্যাম্পিয়নস লিগ/ ইউরোপিয়ান কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে এখন তাঁর নাম। সামনে শুধু নিস্টলরয় (৫৬) ও রাউল (৭১)। এক মৌসুমে ৬০ গোলের মাইলফলক ছুঁতে প্রয়োজন আর মাত্র দুটি গোল।