মেসি-নেইমারকে বোবানের তির
মেসি-নেইমার-রোনালদোয় বুঁদ হয়ে আছে গোটা ফুটবল বিশ্ব৷ প্রথম দুজনের একজনের হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার সম্ভাবনা বেশি৷ কারণ, ব্রাজিল-অার্জেন্টিনারই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলছেন বিশেষজ্ঞরা৷ দুই দলের স্বপ্নসারথি মেসি-নেইমারই৷ তবে যে যা-ই মনে করুন, সাবেক এসি মিলান তারকা জভোিনমিরের ভাবনাটা আলাদা৷ মেসি-নেইমারকে অন্য চোখে দেখছেন তিনি৷ বলছেন, নেইমার কখনোই ব্যালন ডি’অর জিতবেন না! আর মেসি নাকি নিজের সেরাটা দেন না মাঠে!
মেসি-নেইমারকে নিয়ে এমন কথাবার্তা এটাই নতুন নয়৷ দুজনেরই কিছু দুর্বল দিক নিয়ে সমালোচনার তির ছোড়ার লোকের তো অভাব নেই! সান্তোস থেকে প্রত্যাশার বেলুন উড়িয়ে বার্সেলোনায় যোগ দেওয়া নেইমার প্রথম মৌসুমে প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছেন? প্রশ্নটা অনেকের মুখেই ঘুরে ফেরে৷
৩৬ ম্যাচে ১৩ গোল এবং ১১টি গোলে সহায়তা করেছেন—এটা ঠিক নেইমারসুলভ নয়৷ মৌসুমের শেষের দিকে মেসির পারফরম্যান্সও ঠিক মেসির মতো ছিল না, তাই তাঁকেও সমালোচনা শুনতে হয়েছে৷ গা বাঁচিয়ে খেলছেন, আগের মতো আর গোলক্ষুধা নেই, এমনকি মেসির দিন শেষ বলেও রায় দিয়ে ফেলেছেন অনেকে৷ এসি মিলানের হয়ে চারবার সিরি আ এবং একবার চ্যাম্পিয়নস লিগের স্বাদ পাওয়া বোবানও সেই সমালোচকদের দলে নাম লেখালেন৷
পেলে, জিকোরা ভবিষ্যতের সেরার স্বীকৃতি দিচ্ছেন নেইমারকে৷ কিন্তু তাতে একমত নন ক্রোয়েশিয়ার সাবেক অধিনায়ক বোবান৷ তাঁর বরং প্রশ্ন, ‘নেইমার কি গোল্ডেন বল জিততে পারবে?’ উত্তরটাও দিয়েছেন নিজে,‘ সত্যি বলতে কী, আমার মনে হয় না। সে খুব একটা শক্তিশালী নয়, আিম তাকে অতটা ভালোও বলব না। সে অসাধারণ প্রতিভাবান কিন্তু সর্বোচ্চ মান থেকে এখনো অনেক দূরে। নেইমার কখনোই রোনালদো, ইব্রাহিমোভিচ, ইনিয়েস্তা বিশেষ করে মেসির মতো হতে পারবে না।’
মেসির শ্রেষ্ঠত্ব নিয়েও আছে বোবানের প্রশ্ন, ‘মেসি অবশ্যই বিশ্বসেরা৷ তবে সে একেবারেই অপ্রস্তুত, আনফিট এবং উদ্যমহীন। শুধু রিয়াল মাদ্রিদের সঙ্গে সে নিজের সামর্থে৵র ৩০ ভাগ দিয়ে খেলে, তাতেই প্রমাণিত সে কতটা উচ্চ মানের। কিন্তু যখন সে নিজেকে সত্যিকারের প্রস্তুত মনে করবে এবং খেলাটা আরও উপভোগ করবে, তখনই সে সেরা হতে পারবে। সেটাই হওয়া উচিত ওর।’
বোবানের এই তির েমসি-নেইমারকে গায়ে বিঁধল কি না জানা গেল না৷ তবে এটা শুনে থাকলে তাঁরা দুজনই যে বোবানকে ভুল প্রমাণ করে দেবেন, তাতে সংশয় কমই৷ ওয়েবসাইট।