মেসি-বন্দনায় মুখর বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল চ্যাম্পিয়নস লিগের খেলায় অনন্য এক রেকর্ড গড়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে একাই পাঁচটি গোল করে নিজের শ্রেষ্ঠত্ব বেশ ভালোমতোই প্রমাণ করেছেন ফিফার এই বর্ষসেরা ফুটবলার। গোটা বিশ্বজুড়েই এখন চলছে শুধু মেসি বন্দনা। মেসি খেলাটা যেন ঠিক প্লেস্টেশনের ফুটবল ম্যাচের মতো করে খেলেছেন বলেও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। আর্জেন্টাইন এই স্ট্রাইকারই যে এ সময়ের সেরা ফুটবলার সেটাও নতুন করে স্মরণ করেছেন অনেকে।ন্যু ক্যাম্পে গতকাল প্রায় ৭৫ হাজার দর্শককে সত্যিই নিজের ফুটবলপ্রতিভা দিয়ে মুগ্ধ করেছেন লিওনেল মেসি। স্পেনের ক্রীড়া সংবাদপত্র এএস তাদের এক প্রতিবেদনে যথার্থই লিখেছে যে, “ন্যু ক্যাম্পে ৭৫ হাজার ৬৩২ দর্শক, যারা ম্যাচটা মাঠে বসে দেখেছে, তারা পরে গর্ব ভরে বলতে পারবে, ‘আমিও সেখানে ছিলাম।’ এটা ঠিক সে রকমই এক অনুভূতি। ব্যাপারটি অনেকটা, মুহাম্মদ আলী যখন বক্সিংয়ে সনি লিসটনকে হারিয়েছিলেন কিংবা মেক্সিকো অলিম্পিকের লং জাম্পে বব বিমন যেমন ‘উড়েছিলেন’।”ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার এরিক কাঁতোয়া মেসির পারফরমেন্স নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘আমি সব সময়ই জানতাম যে বার্সার ফুটবলটা অসাধারণ। কিন্তু মেসি আসলেই ব্যতিক্রমী।’ মেসির বার্সা সতীর্থ সেস ফেব্রিগাস বলেছেন, ‘মেসি যে শুধু গোলই করেছে, তা-ই না। সেই গোলগুলো করাটাও খুব একটা সহজ ছিল না। চমত্কার এই গোলগুলো করে সে নিজেকে আরও বিশেষ পর্যায়ে নিয়ে গেছে।’ অ্যাটলেটিকো মাদ্রিদের কলম্বিয়ান স্ট্রাইকার রাডামেল ফালকোর বিস্ময়ের ঘোর কাটছে না, ‘এটা কি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছিল নাকি প্লেস্টেশনের?’ মন্তব্য তাঁর। ওদিকে ওয়েইন রুনি তো মেসিকে এক টুইটার বার্তায় সর্বকালের সেরা হিসেবেই রায় দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘কে কী বলে, জানি না মেসিই সর্বকালের সেরা।’ রয়টার্স