মেসি-বার্সার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের মতো মাঠের বাইরেও বার্সেলোনার জয়জয়কার। ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের বার্ষিক পুরস্কারের প্রায় সব কটিই উঠেছে স্পেন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হাতে। পাঠকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি, সেরা কোচ পেপ গার্দিওলা ও সেরা দল বার্সেলোনা। শুধু বর্ষসেরা সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটি পায়নি বার্সা। সেটি পেয়েছেন সান্তোসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার।বিশ্বের সর্বাধিক পঠিত ফুটবল সাময়িকী ওয়ার্ল্ড সকারের পাঠকদের ভোটে সেরা হয়েছেন মেসি। তিনি পেয়েছেন মোট ভোটের ৬০ শতাংশেরও বেশি। ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় হয়েছেন মাত্র ৯.৩ শতাংশ ভোট পেয়ে। ৭.৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় গতবারের সেরা জাভি হার্নান্দেজ। রয়টার্স।