মেসি-ভক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের দেশে কেউ একটু বিখ্যাত হলেই নিজের নাম পাকাপাকি করে রাখতে কত কিছুই করেন। কিন্তু বিখ্যাত কারও নামে যদি কুকুরের নামে রাখা হয় তাহলে সেটা কেমন হবে? নিশ্চিতভাবেই উঠবে সমালোচনার ঝড়! পছন্দের মানুষের নামে আর যা-ই হোক, কুকুরের নাম কি কেউ রাখে? পশ্চিমে অবশ্য এটা আকছার ঘটে। মাত্রই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ইসকোর ব্যাপারটা দেখুন। লিওনেল মেসির দারুণ ভক্ত এই তরুণ স্ট্রাইকার নিজের কুকুরের নাম রেখেছেন মেসি। কারণ, ‘আমি আমার কুকুরের নাম মেসি রেখেছি, কারণ মেসি বিশ্বের সেরা। আমার কুকুরও তা-ই।’ ওয়েবসাইট।