মেসি-ম্যারাডোনা সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় তাঁকে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হতো। এখন কেউ কেউ বলতে চাইছেন, লিওনেল মেসি ম্যারাডোনার চেয়েও ভালো। সাংবাদিকেরা এখন ছুটে গেছেন আরেক ‘নতুন ম্যারাডোনা’ সার্জিও আগুয়েরোর কাছে। আসলেই কে সেরা? মেসি, নাকি ম্যারাডোনা?মেসি তাঁর প্রাণের বন্ধু, সেই বয়সভিত্তিক দল থেকে একসঙ্গে খেলেন। কিন্তু ম্যারাডোনা তো তাঁর শ্বশুর। আগুয়েরো দুই কূলই রক্ষা করলেন এই বলে, ‘দুজনই তাদের নিজ নিজ যুগের সেরা। তাই এখানে কোনো তুলনা চলে না। ডিয়েগো সব সময়ই সর্বকালের সেরা হয়ে থাকবেন। আমি তাঁর পাশে লিওর নামও বসাতে চাই।’কিন্তু ম্যারাডোনা বা পেলের মতো কিংবদন্তির পাশে বসতে চাইলে মেসিকে বিশ্বকাপ জিততেই হবে বলে শর্ত দিচ্ছেন অনেকে। আগুয়েরোর বিশ্বাস, ২০১৪ বিশ্বকাপেই সেই শর্ত পূরণ করে দেবেন মেসি। ওয়েবসাইট।