মেসি-ম্যারাডোনার পাশেনেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে সব সময়ই নেইমারের প্রশংসায় পঞ্চমুখ। ব্রাজিল কিংবদন্তি সেদিন বললেন, নেইমার বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সমগোত্রীয়।দক্ষিণ আমেরিকার ফুটবল-শ্রেষ্ঠত্ব নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে নিয়তই। দ্বৈরথটা চিরায়ত। কিন্তু পেলে বলেছেন, চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশীদের (আর্জেন্টিনার) নিয়ে ব্রাজিলের ঈর্ষা করার কোনো কারণ নেই। পেলে জোর দিয়ে এই কথা বলতে পারছেন নেইমারের জন্য। ১৯ বছর বয়সী নেইমার সন্দেহাতীতভাবেই তাঁর প্রজন্মের অন্যতম প্রতিভাবান ফুটবলার। মাঠেই তার প্রমাণ দিয়ে চলেছেন। দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন জাতীয় দল এবং ক্লাব সান্তোসের হয়ে। অভিভূত পেলে গ্লোবোকে বলেছেন, ‘তারা (আর্জেন্টাইনরা) ম্যারাডোনা এবং মেসিকে নিয়ে কথা বলে। কিন্তু আমাদের নেইমার আছে। তার যে দক্ষতা তাতে সে অবশ্যই গ্রেট খেলোয়াড় হবে।’নেইমারের মতো পেলেও সান্তোসের আবিষ্কার। যুগে যুগে অনেক গ্রেট খেলোয়াড়ের জন্ম দিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। পেলের কথা, ‘সান্তোস তারকা খেলোয়াড় তৈরির কারখানা। বিনা খরচেই তারা খেলোয়াড় তৈরি করে। এ সময়টা ক্লাবের জন্য অসাধারণ সময়।’নেইমারের মধ্যে গ্রেট খেলোয়াড়ের ছবি দেখতে পাচ্ছেন বটে; তবে সেজন্য পেলের একটা পরামর্শও আছে। ডিফেন্ডারদের লক্ষ্য থেকে নিজেকে বাঁচাতে হলে নেইমারকে আরও আক্রমণাত্মক হতে হবে। ‘লড়াইয়ে জড়াতে হবে, এ কথা আমি বলছি না। কিন্তু কীভাবে নিজেকে রক্ষা করা যায়, সেটা শিখতে হবে। যখনই ওর সঙ্গে দেখা হয়, আমি সব সময়ই এটা ওকে বলি। ওর অসাধারণ দক্ষতা। ওর দলে ও সেরা। আর এ কারণেই ও ডিফেন্ডারদের বিশেষ নজরদারিতে থাকবে এবং অবশ্যই নিজেকে বাঁচানোর কৌশল ওকে শিখতে হবে’—বলেছেন পেলে। ওয়েবসাইট।