মেসি+রোনালদো = কাহিল+১!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাহিল: বিদায় বিশ্বকাপ!
কাহিল: বিদায় বিশ্বকাপ!

বিশ্বকাপে মেসি-রোনালদো মিলে যত গোল করেছেন, টিম কাহিল একাই করেছেন তার চেয়ে বেশি! আপনি চোখ কপালে তুললেও তথ্যটা সত্য। ২০০৬ বিশ্বকাপে জাপানের বিপক্ষে দুটি গোল করেিছলেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড। গত বিশ্বকাপে ১ গোল সার্বিয়ার বিপক্ষে। এবার প্রথম দুই ম্যাচেই চিলি ও হল্যান্ডের বিপক্ষে একটি করে। সব মিলিয়ে ৫টি, মেসি-রোনালদো মিলে করেছেন চারটি! পরশু হল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ভলিতে করা কাহিলের গোলটি এই বিশ্বকাপের সেরা গোলের প্রতিযোগিতায় লড়াই করবে ফন পার্সির সেই গোলের সঙ্গে।
তবে দুই ম্যাচেই কাহিলের হরিষে বিষাদ হয়ে এসেছে হলুদ কার্ড। টানা দুই হলুদ কার্ডে খেলতে পারবেন না গ্রুপের শেষ ম্যাচে। বয়স হয়ে গেছে ৩৪, কাহিলের ক্যারিয়ারে বিশ্বকাপও তাই শেষ ধরে নিতে পারেন। অস্ট্রেলিয়া যে ছিটকে পড়েছে বিশ্বকাপ থেকে।