মেসি-রোনালদো তর্কে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি, না রোনালদো—কে সেরা? এ নিয়ে বন্ধুদের আড্ডায় তর্কবিতর্ক নতুন কিছু নয়। ঠাট্টার ছলেই হোক কিংবা একটু গুরুগম্ভীর আলোচনায় হোক, পুরো ফুটবল-বিশ্বই মেতে থাকে এ আলোচনায়। কিন্তু আনন্দদায়ী এই তর্কযুদ্ধে থেকে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। রোনালদো-মেসির তর্কে মেতে বন্ধুর হাতে খুন হয়েছেন এক নাইজেরিয়ান।
মুম্বাইয়ে শনিবার রাতে ওবিনা ডুরুমচুকুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন মাইকেল চুকুমা। সেই পার্টিটা চলেছে সকাল পর্যন্ত। সকালে মেসি সেরা না রোনালদো—এ নিয়ে তর্কে জড়ান দুজন। একপর্যায়ে চুকুমার দিকে গ্লাস ছুড়ে মারেন ডুরুমচুকু। তার জবাবে ভাঙা গ্লাসের টুকরো নিয়ে বন্ধুকে আঘাত করেন চুকুমা। কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণে মৃত্যু হয় ডুরুমচুকুর।
অঘটনের পর অবশ্য স্বেচ্ছায় মুম্বাই পুলিশের কাছে ধরা দিয়েছেন চুকুমা। এএফপি।