দুজনের একজনকে বেছে নিতে গিয়ে হিমশিম খায় গোটা ফুটবল-দুনিয়া৷ অনেকে আবার বিতর্কের ভয়ে কাজটা করতেই সাহস করে ওঠেন না৷ প্রথমটিই হোক বা দ্বিতীয়টি, মেসি-রোনালদোর একজনকে বেছে নেওয়ার ঝুঁকিটা নেননি লুইস সুয়ারেজও৷ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকারের চোখে একই কাতারে সময়ের সেরা দুই ফুটবলার৷
‘মেসি ও রোনালদো পুরোপুরিই আলাদা ধরনের দুই ফুটবলার৷ আমি তো দুজনের একজনকে বেছে নেওয়ার উপায় দেখি না৷ মেসির টেকনিক দারুণ, অনেক গোল করে৷ ছোটখাটো গড়নের বলে ড্রিবলিংয়ে অসাধারণ৷ অন্যদিকে রোনালদোকে মনে হয় যেন কোনো যন্ত্র, সবকিছুই এত নিখুঁত! বুদ্ধিমত্তা আর শক্তির দুর্দান্ত সমন্বয় ওর মাঝে৷ প্রতিটি শটই নিখঁুত৷ দুজন আসলে একই পর্যায়ে, এক উচ্চতায়৷’
তবে শুধু এই দুজনের জাদুতেই বুঁদ নন সুয়ারেজ৷ উরুগুয়ের স্ট্রাইকার মুগ্ধ আরেকজনেও, ‘আন্দ্রেস ইনিয়েস্তারও দারুণ গুণমুগ্ধ আমি৷ সে এমন একজন ফুটবলার যে কিনা সব সময়ই আর সবার চেয়ে দ্রুত ভাবতে পারে এবং অবিশ্বাস্য সব পাস দেয়৷ এমন কিছু দেখে সে, যা অন্য কেউ দেখে না৷ এমন কিছু করে, যা কেউ ভাবতেও পারে না৷ সেটা শুধু ওর খেলার ধরন এমন বলেই নয়, জীবনদর্শনও এমন৷ সব সময়ই ধীরস্থির ও শান্ত৷’ ওয়েবসাইট৷