প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মৌসুমে জার্ড মুলারের ইউরোপিয়ান রেকর্ড ভাঙতে আর মাত্র পাঁচটি গোল দরকার লিওনেল মেসির। পরশুর দুই গোলে ৬৩ গোল হয়ে গেছে বার্সেলোনা তারকার। রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও (৪১ গোল) এখন ভাগাভাগি করছেন এই আর্জেন্টাইন। ভবিষ্যতে কী হয় কে জানে, তবে ইউরোপে শুধু লিগের রেকর্ডটা যে আর এই মৌসুমে ছুঁতে পারছেন না মেসি-রোনালদোরা, সেটা নিশ্চিত। ১৯৪৫-৪৬ মৌসুমে হাঙ্গেরির লিগে জেন্টলোরিঙ্কের হয়ে ৬৬ গোল করেছিলেন ফেরেঙ্ক ডিক। ১৯৬০-৬১ মৌসুমে এভারটনের হয়ে ইংলিশ লিগে ৬০ গোল করেছিলেন ডিক্সি ডিন। ১৯৪৮-৪৯ সালে ডিক করেছিলেন ৫৯ গোল, সেটি অবশ্য ফেরেঙ্কভাসের হয়ে। ২০০০ সালের পর লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি আলেকসান্দ্রেস সেকুলাজেভসের। ২০১১ সালে এস্তোনিয়ার নারভা ট্রান্সের হয়ে ৪৬ গোল করেছেন এই লাটভিয়ান।