মেসি-রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলের পর গোল, হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক করেও লিওনেল মেসিকে ছাড়াতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। গোল ও হ্যাটট্রিক—দুই ক্ষেত্রেই এবার রোনালদোকে পেছনে ফেলেছেন বার্সা মহাতারকা। তবে একটি জায়গায় আর রোনালদোকে টপকাতে পারছেন না মেসি। এবারই লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ডটি নতুন করে লিখেছেন রোনালদো। ৩৭ ম্যাচের ২৬টিতেই গোল করে পেছনে ফেলেছেন ১৯৮৯-৯০ মৌসুমে হুগো সানচেজের ২৪ ম্যাচে গোলের রেকর্ডটাকে। মেসিও কম যাচ্ছেন না, ২৫টি ম্যাচে গোল করেছেন। আজ রিয়াল বেটিসের বিপক্ষে গোল পেলেই ছুঁয়ে ফেলবেন রোনালদোকে। আগামীকাল শেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে গোল পেলে অবশ্য রোনালদোই ওপরে থাকবেন। এবার ঘরের মাঠ বার্নাব্যুতে ১৪ ম্যাচে ও ১২টি অ্যাওয়ে ম্যাচে গোল পেয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।