মেসি-রোনালদো-বেলকে কিনবে অখ্যাত ক্লাব!

এ খবর পড়তে হলে আগে জানতে হবে ‘ক্রলিটাউন এফসি’ কী? ইহা একটি ক্লাবের নাম। খেলে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে। ইংলিশ ফুটবলের পাঁড় সমর্থকও এ ক্লাবের নাম জানবেন কি না, সন্দেহ! প্রশ্ন জাগতে পারে, তৃতীয় বিভাগের দল নিয়ে কেন আলোচনা?
কারণ রয়েছে বৈকি। দলটি আলোচনায় এসেছে বিরাট এক ঘোষণার কারণে। সম্প্রতি ক্রলিটাউন রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছে, দলবদলের এ প্রান্তিকে কিনতে চায় বর্তমান বিশ্বফুটবলের উজ্জ্বল তিন নক্ষত্র লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারথ বেলকে!
সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেছে ক্লাবটি। সেখানে দেখা যাচ্ছে, ক্রলির ড্রেসিংরুমে তিন জার্সি শোভা পাচ্ছে। জার্সি তিনটি কাদের? বুঝলেন না? মেসি, বেল এবং রোনালদোর! ক্লাবটি টুইট করেছে, ‘কাগজপত্র তৈরি। হেলিপ্যাডও প্রস্তুত। এখন কেবল প্রয়োজন তিনজনের স্বাক্ষর। ফোন নাম্বার দিয়ে কেউ কি সাহায্য করবেন?’ ওয়েবসাইট।