মেসি-রোনালদো স্তুতি কুইরোজের
‘ফুটবলের রাজা’ বলতে মানুষ একজনকেই চেনে—পেলে। পায়ের নান্দনিক কারুকার্যে স্বীকৃতি হিসেবে এই বিশেষণটা ব্রাজিল কিংবদন্তির নামের পাশে যোগ হয়েছে অনেক আগেই। উপাধিটা এবার আরও দুজনের নামের সঙ্গে জুড়ে দিলেন কার্লোস কুইরোজ! রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বলছেন, ‘মেসি-রোনালদো ফুটবলের রাজা।’ বিতর্কে জড়ানোর আগে জেনে রাখা ভালো, পেলের মতো চিরকালীন বিবেচনায় নয়, কুইরোজ মেসি-রোনালদোর প্রশংসায় মেতেছেন শুধুই বর্তমানকে ঘিরে। আর সবার মতো কুইরোজও মনে করেন, মেসি-রোনালদোই বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়। মুজাম্বিকে জন্ম নেওয়া পর্তুগিজ এই কোচের বিশ্বাস, মেসি-রোনালদোর খেলা দেখাটাও সর্বোচ্চ আনন্দের, এমনকি প্রতিপক্ষ কোচের জন্যও, ‘খেলাটির জন্য (ফুটবল) আসলে এই দুজনের দরকার ছিল।’ বর্তমানে ইরান জাতীয় দলের কোচের দায়িত্বে আছেন কুইরোজ, তাঁর চোখে মেসি-রোনালদোর মতো বার্সেলোনা-রিয়াল মাদ্রিদও বর্তমান বিশ্বের সেরা দুটি ক্লাব। ওয়েবসাইট।