মেসি-রোনালদোর রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ৩৫ গোল করে বার্সার হয়ে এক মৌসুমে লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন মেসি। আগের রেকর্ডটি (৩৪ গোল) ব্রাজিলের রোনালদোর সঙ্গে ভাগাভাগি করছিলেন এই আর্জেন্টাইন। স্প্যানিশ লিগের ইতিহাসে দ্রুততম সময়ে গোলের সেঞ্চুরি করেছেন রোনালদো। ৯২টি ম্যাচ লেগেছে তাঁর। আগের রেকর্ডটি ছিল ফেরেঙ্ক পুসকাসের, হাঙ্গেরীয় কিংবদন্তির লেগেছিল ১০৫টি ম্যাচ। বিদেশি খেলোয়াড় হিসেবে লিগে বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (২০৫টি) খেলার রেকর্ড ছুঁলেন মেসি। এই রেকর্ডে তাঁর সঙ্গে আছেন সাবেক ডাচ মিডফিল্ডার ফিলিপ ককু। গত মৌসুমে স্প্যানিশ লিগে ৪০ গোলের নতুন রেকর্ড গড়েছিলেন রোনালদো। রোনালদো-মেসি দুজনই এবার সেই রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। লিগে আর ৯ ম্যাচে ৬ গোল করলেই ভেঙে যাবে সেই রেকর্ড।