মেসি-রোনালদোরা 'নিখোঁজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিয়ে গেছেন মেসি, রোনালদো, নেইমার! চমকে গেছেন? রক্তমাংসের নন, হারিয়ে যাওয়া এই মেসি-রোনালদোরা স্টিকারের। ব্যাপারটা খোলাসা করা যাক। ১৯৭০ সাল থেকে দারুণ জনপ্রিয় ‘পানিনি’ নামের এই স্টিকার। সামনেই বিশ্বকাপ, ব্রাজিলজুড়ে এটির চাহিদা তুঙ্গস্পর্শী। ধারণা করা হচ্ছে, অন্তত ৮০ লাখ স্টিকার বিক্রি হবে এ সময়। তার আগে পরশু রিও ডি জেনিরোর একটি ভ্যান থেকে চুরি হয়ে গেছে প্রায় তিন লাখ পানিনি স্টিকার। তবে পানিনি প্রস্তুতকারী প্রতিষ্ঠান খানিক পরেই ভক্তদের আশ্বস্ত করেছে, স্টিকারের ঘাটতি হবে না। তবে স্টিকার চুরি যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১০ সালে সাও পাওলোতে এক লাখ ৩৫ হাজার স্টিকার চুরি হয়ে গিয়েছিল। এএফপি।