মেসি-হিগুয়েইনদের সঙ্গে গ্যাগোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-হিগুয়েইন-মাচেরানোরা নেই। পেরুর বিপক্ষে আগামীকালের ম্যাচে ডি মারিয়া, আগুয়েরোরাই স্বাগতিক আর্জেন্টিনার বড় ভরসা। বুয়েনস এইরেসের এজেইজা মাঠের অনুশীলনে কাল এঁদের দিকেই বেশি নজর ছিল কোচ আলেসান্দ্রো সাবেলার ষ এএফপি

দক্ষিণ আমেরিকায় সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত। তার পরও বাছাইপর্বের বাকি দুটি ম্যাচে পুরো শক্তির দল নিয়েই খেলতে চেয়েছিলেন আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। কিন্তু সেটি আর হচ্ছে না। চোটের কারণে দল থেকে আগেই ছিটকে গেছেন লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন আর হাভিয়ের মাচেরানো। এবার তাঁদের অনুসরণ করলেন ফার্নান্দো গ্যাগোও।
গত রোববার রিভার প্লেটের বিপক্ষে ‘সুপারক্লাসিকো’য় চোট পেয়েছেন বোকা জুনিয়র্সের মিডফিল্ডার। একসঙ্গে কয়েকজন তারকাকে হারিয়ে পূর্বঘোষিত দলে তাই অনেক রদবদল করতে হচ্ছে সাবেলাকে। এরই মধ্যে আর্জেন্টাইন ঘরোয়া লিগ থেকে ছয়জনকে জাতীয় দলে ডেকেছেন তিনি। আগামীকাল বুয়েনস এইরেসে পেরুর সঙ্গে খেলা, মঙ্গলবার মন্টেভিডিওতে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে। রয়টার্স।