মেসি ২, বার্সা ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ একটা প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ। কিন্তু তা নিয়েই কত হইচই! ম্যাচটি যে বার্সেলোনার। এশিয়া সফরে এসেছে বার্সেলোনা, কাল তারা খেলল দক্ষিণ কোরিয়া লিগের অল স্টারস একাদশের বিপক্ষে। সেই ম্যাচে মেসির দুই গোলের সুবাদে জিতল ৫-২ গোলে।বার্সেলোনা কে-লিগ অল স্টারস দলকে এমন ব্যবধানে হারাবে, এমনটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ঘটনা ঘটাতে শুরুতে একটু বেগই পেতে হয়েছে। ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে মিনিট পাঁচেক পরই সমতায় ফেরে বার্সা। আবারও পিছিয়ে পড়ে ২০০৯ সালে এক বছরে সর্বোচ্চ ৬টি শিরোপা জয়ের রেকর্ড গড়া কাতালান ক্লাবটি। এর পরও ম্যাচ শেষ করে তারা বিজয়ীর বেশেই। লিওনেল মেসির জোড়া গোলই মূলত গড়ে দিয়েছে বার্সেলোনার জয়ের ভিত্তি। অথচ এ ম্যাচে তাঁর খেলারই কথা ছিল না।মেসির খেলা না খেলা নিয়েও ঘটে গেছে অনেক কাণ্ড। উদ্যোক্তাদের দাবি ছিল, এশিয়া সফরে মেসিকে সব কটি ম্যাচ খেলাতে হবে। কিন্তু মেসিকে কোরিয়া নিয়ে এলেও বার্সা কোচ পেপ গার্দিওলা জানিয়েছিলেন, তিনি ফিট নন। কিন্তু উদ্যোক্তাদের চাপ আর দর্শকদের চাহিদার কাছে হার মানতে হয়েছে গার্দিওলাকে। বদলি হিসেবে হলেও মেসিকে মাঠে নামাতে হলো তাঁকে। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একবারও প্রতিপক্ষের জাল খুঁজে না পাওয়া সেই মেসিই জেতালেন বার্সেলোনাকে। ২৯ মিনিটে মাঠে নেমে এই গোল দুটি করেছেন মেসি ৪২ ও ৪৫ মিনিটে। দ্বিতীয়ার্ধে আর নামেননি আর্জেন্টাইন জাদুকর। বার্সার অন্য গোল দুটি করেছেন সানচেজ মাতা ও ওরিয়ল গার্সিয়া।এদিকে প্রাক-মৌসুম প্রস্তুতিতেই অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। পরশু টরন্টোতে প্যানাথিনাইকোসের কাছে ২-৩ গোলে হেরে গেছে গত মৌসুমে ‘ট্রেবল’ জেতা ইন্টার। এএফপি।