মেসিই এই সময়ের সেরা: পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি আগের অবস্থান থেকে সরে এলেন তিনি! না, ঘটনা অন্যখানে। এর আগে যা বলেছিলেন, সেটি একটু নির্দয়ই ছিল। পেলের খেলা দেখেননি জানিয়ে ম্যারাডোনাকেই সর্বকালের সেরা বলে দাবি করেছিলেন মেসি। যা শুনে পেলে বলেছিলেন, তাঁর খেলা যেন দেখতে পারেন সেজন্য লিওনেল মেসির কাছে পাঠিয়ে দেবেন তাঁকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্র। এবার পেলে যেন একটু নরম-সরম। বললেন, মেসি এই সময়ের সেরা অবশ্যই। তবে সর্বকালের সেরা হয়ে উঠতে সময় লাগবে তাঁর।‘কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে মেসিই সেরা। আমি ওর চেয়ে ভালো খেলোয়াড় আর দেখি না’—সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন পেলে। তবে এর সঙ্গে এও যোগ করেছেন, যুগে যুগে এমন সেরা খেলোয়াড় আসে। এক যুগের সঙ্গে তুলনা হয় না অন্য যুগের, ‘কিছু সময় আগে আপনারা ম্যারাডোনাকে পেয়েছেন, প্লাতিনিকে পেয়েছেন, জিদানকেও পেয়েছেন। আপনারা জানেন, ওই সময় জিদানই ছিল সেরা। প্রতি প্রজন্মে একজন করে সেরা আসে। এ মুহূর্তে সেই সেরা লিওনেল মেসি।’সামনে মেসির আরও উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন পেলে। উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন আরও একজনের—নেইমার। তবে ব্রাজিলের এই উঠতি তারকা অভিজ্ঞতার দিক দিয়ে মেসির চেয়ে পিছিয়ে আছে বলেই মনে করেন পেলে। ‘এখনই সেরা বলার মতো যথেষ্ট বয়স ওর হয়নি। মেসি কিন্তু এরই মধ্যে বেশ কয়েক বছর খেলে ফেলেছে। সেখানে নেইমার মাত্র এক-দেড় কিংবা দুই বছরের মতো হলো খেলছে। তবে নেইমার যে দুর্দান্ত খেলোয়াড় এতে কোনো সন্দেহ নেই। ওর স্কিল দারুণ, প্রতিপক্ষের জন্য ভয়ংকর, বুদ্ধিমানও। তবে ওর আরও অভিজ্ঞতা দরকার, আরও সময় নিতে হবে’—বলেছেন ফুটবল সম্রাট।মেসি সর্বকালের সেরা বলে বিবেচিত হতে পারবেন কি না, সেটি সময়ই বলে দেবে। তবে খুব সম্ভবত ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবারের ফিফা বর্ষসেরা হতে চলেছেন তিনিই। ২০০৯ ও ২০১০-এর বর্ষসেরা মেসি গত মৌসুমে ৫৫ ম্যাচে ৫৩ গোল করে বার্সাকে জিতিয়েছেন স্প্যানিশ ও চ্যাম্পিয়নস লিগ।এখনো প্রাথমিক তালিকাই ফিফা ঘোষণা করেনি। তবে মেসির বার্সা-সতীর্থ সেস ফ্যাব্রিগাসের ভবিষ্যদ্বাণী, “আমি আমার হাত আগুনের ওপর রেখে বলতে পারি, মেসিই এবার ব্যালন ডি’অর জিততে চলেছে।” ওয়েবসাইট।