প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের প্রথম পর্ব ঝড় তুলেছে টুইটারে। গুরুত্বপূর্ণ সব মুহূর্তই আলোচনার খোরাক হয়েছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে।
প্রথম পর্বে টুইটারে সবচেয়ে আলোচিত ফুটবলার লিওনেল মেসি। তাঁর ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলে নেইমার দুইয়ে। মেসি-নেইমারকে আর একটু হলেই ধরে ফেলতেন লুইস সুয়ারেজ। ইংল্যান্ড ম্যাচে দুটি গোল করে অনেকটা আলো কেড়ে নেন উরুগুয়ের স্ট্রাইকার। তিন নম্বর জায়গাটা তাঁরই। তালিকার পরের নামগুলো এমন—পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ইংল্যান্ডের ওয়েইন রুনি ও ব্রাজিলের অস্কার।