মেসিই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই ফুটবলের জাদুকর। একজন সাবেক, আর একজন এখনো পায়ের জাদুতে মুগ্ধ করে চলেছেন ফুটবল-বিশ্বকে। বলা হচ্ছে, ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির কথা। মেসির জাদুতে মুগ্ধ হয়ে তাঁকে নতুন ম্যারাডোনা উপাধি দিয়েছেন অনেকেই। তবে এনজো ফ্রান্সেসকোলি বলেছেন ম্যারাডোনার চেয়েও বেশি ভালো লিওনেল মেসি। উরুগুয়ের সাবেক এই খেলোয়াড় দীর্ঘদিন খেলেছেন আর্জেন্টিনায়। ম্যারাডোনা যখন ফর্মের তুঙ্গে ছিলেন, তখনো আর্জেন্টিনায় খেলতেন এনজো। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তিকে খুব কাছ থেকেই দেখেছেন। তাঁর কাছ থেকে সেরার স্বীকৃতি পাওয়াটা নিশ্চয়ই বিশেষ কিছু হবে লিওনেল মেসির জন্য। ওয়েবসাইট।