মেসিও একজন মানুষ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি একজন মানুষ! বলা হচ্ছিল, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণভাগ সবচেয়ে বিধ্বংসী৷ কিন্তু মাঠে আর তা প্রমাণ হলো কই? আগুয়েরো-হিগুয়েইন-ডি মারিয়ারা তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না। মেসি পড়ে যাচ্ছেন একা। আর্জেন্টাইন খুদে জাদুকরও যেন ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’ নীতিতে বিশ্বাসী৷ একাই জিতিয়েছেন বসনিয়া ও ইরানের বিপক্ষে৷ রক্ত-মাংসের মেসিকে কখনো কখনো বল পায়ে ভিনগ্রহের প্রাণী মনে হয়৷ কিন্তু মেসিকে নিয়ে নাইজেরিয়ান মিডফিল্ডার ওগেনিই ওনাজির মূল্যায়ন একটু আলাদা, ‘মেসি একজন সাধারণ মানুষ, একজন ফুটবল খেলোয়াড়৷’ বিশ্বকাপে ‘বাঁচা-মরা’র লড়াইয়ে আগামীকাল নাইজেরিয়াকে মুখোমুখি হতে হবে আর্জেন্টিনার৷ সেই লড়াইয়ে নিজেকে উদ্বুদ্ধ করতেই কি ওনাজি মেসিকে নিয়ে কথা বললেন? ওয়েবসাইট৷